রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কুমারখালীর সবচেয়ে কনিষ্ঠ সফল উদ্যোক্তা শাকিল আহমেদ তিয়াস,,হাওড় বার্তা

এনামুল হক ইমন
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১০ মে, ২০২১
  • ৮৭১ বার পড়া হয়েছে

 

কুমারখালী প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে সবচেয়ে কনিষ্ঠ সফল একজন উদ্যোক্তা রয়েছেন। যিনি স্কুলের গন্ডি পেরিয়েই সামান্য পুঁজি নিয়ে শুরু করেছিলেন ইয়াং কালেকশন নামের একটি পোষাকের দোকান। এরপর অল্প সময়ের মধ্যে ছোট ভাইয়ের নামে রাফা পাঞ্জাবি হাউজ গার্মেন্টস ব্যবসা শুরু করেন। নিজেদের তৈরী পাঞ্জাবি খুব অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি এই তরুন উদ্যোক্তা শাকিল আহমেদ তিয়াসের। বর্তমানে ঢাকা মিরপুর ২ এ আরএন ফার্নিচার নামে একটি শোরুম রয়েছে যেখানে নিজেদের তৈরী ফার্নিচার ইতিমধ্যে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে।

২০১১ সাল থেকে ২১ সালের মধ্যে তার উত্থান প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে। সম্প্রতি ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ৫ শত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে “ঈদ আনন্দ, মানুষের প্রতি ভালোবাসা” ব্যানারে টাকা ছাড়া পছন্দ মতো পোশাক বিতরণ করেছেন। গত শুক্র ও শনিবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। তরুন এই উদ্যোক্তা ২০১৮ সালে ড. ইউনুস পরিচালিত গ্রামীন কল্যাণ সংস্থার পক্ষ থেকে বাংলাদেশের সেরা উদ্যোক্তাদের কাতারে নিজের অবস্থান মজবুত করেন এবং পুরস্কৃত হন।

শাকিল আহমেদ তিয়াস বলেন, আমি স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে আজ নিজের অবস্থান মজবুত করার চেষ্টা করছি। তিনি বলেন ব্যবসার মুলমন্ত্র সততার পাশাপাশি নিজেকে কর্মচারীদের কাতারে দাঁড় করানো। সেক্ষেত্রে কখনো নিজের মধ্যে অহংবোধ কাজ করবেনা। শ্রমিকদের দুঃখ কষ্ট অনুভব করা সম্ভব হবে। তিনি আরো বলেন তিনি কুমারখালী বিআরডিবিতে চেয়ারম্যান হিসাবে থাকলেও আজ পর্যন্ত কোন সম্মানী গ্রহণ করেননি। এছাড়া কুষ্টিয়া জেলা আলোর সন্ধান সংগঠনের সভাপতি হিসাবে ১০ হাজারের অধিক বৃক্ষ রোপন করেছেন কুষ্টিয়াতে। কুমারখালী সরকারী কলেজে বিভিন্ন সময়ে ৬০০ এর অধিক ছাত্র/ ছাত্রীর ফর্ম পুরনের ক্ষেত্রে সহায়তা করেছেন। এবং বিভিন্ন স্কুলে ৪০০ এর অধিক শিক্ষার্থীকে স্কুল ড্রেস দিয়েছেন। করোনা মহামারীর শুরুতে সর্বপ্রথম ৩০০ অসহায় পরিবারের মাঝে ১ মাসের খাদ্য দ্রব্য বিতরণ করেন। শাকিল আহমেদ তিয়াস কুমারখালীবাসীর দোয়া কামনা করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656