বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

কুষ্টিয়ার ভাদালিয়াপাড়া মাদকপল্লীতে রুপান্তর 

কে এম শহীন রেজা
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৭৮৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া পাড়াটি কথিত কয়েকজন নেতার ইন্ধনে দীর্ঘ এক যুগ ধরে মাদক পল্লীতে রূপান্তরিত হয়েছে। অথচ প্রশাসন নির্বিকার অবস্থায় রয়েছে বলে স্থানীয়রা প্রতিবেদককে জানিয়েছে। এ বিষয়ে গত বুধবার ভাদালিয়া পাড়াতে সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে গেলে মাদক ব্যবসায়ী ছানো ও হাসানের স্ত্রী সরাসরি প্রতিবেদকদের কাছে স্বীকার করেন যে, আমাদের এখানে প্রতিটা পরিবারই গাঁজা বিক্রী করে, আমরাও করি। তারা এটাও বলেন, গত মঙ্গলবার গাজা বিক্রয়কে কেন্দ্র করে আমাদের এলাকায় একটি হট্টগোল ও সৃষ্টি হয়।

ছানোর স্ত্রী প্রতিবেদককে বলেন, আমার শ্বশুর রহমান সাধু ও আমার শাশুড়ি প্রায় বিশ বছর ধরে গাঁজা বিক্রি করে আসছেন তারই সুবাদে আমার স্বামী ছানো ও আমি গাঁজা বিক্রি করে আসছি। উল্লেখ্য যে, ছানো গাঁজা বিক্রি করে আলিশান বাড়ি নির্মাণ করেছেন ভাদালিয়া পাড়াতে। গত ৫ বছর আগেও তার এমন বাড়ি ছিল না। ছিল মাঠের মধ্যে একটি কুঁড়েঘর। ছানো শুধু আলিশান বাড়িই করেননি তার ঘরের মধ্যে ঢুকে দেখা গেছে প্রায় ১০ লক্ষাধিক টাকার আসবাবপত্র তৈরি করেছে।

এ বিষয়ে হাসানের স্ত্রীর সঙ্গে কথা বললে তিনি বলেন, আমাদের পাড়াতে সকলেই ব্যবসা করে আমরা বাদ যাবো কেনো। আমাদের পাড়াতে মোট ৭ জন ব্যবসায়ী আছে তারা বড় বড় চালান এনে ব্যবসা করছে। তিনি এটাও বলেন আমার স্বামী গাজা এনে দেয় আর আমরা বাসায় বসেই বিক্রি করি।

উল্লেখ্য এই দুইজন মহিলা মাদক ব্যবসায়ী প্রতিবেদক এর কাছে অবলীলায় স্বীকার করলেন যে আমরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা এটাও বলেন, আমাদের কাছে সকলেই আসে আমরা মাসোহারা দিয়ে ব্যবসা করি। তাদের সঙ্গে কথা বলার এক ফাঁকে ছানোর স্ত্রী মোবাইলে কল দেন উক্ত এলাকার সাবেক মেম্বার সাইফুল এর কাছে। ফোনটি প্রতিবেদক এর কানে ধরিয়ে দেন, তিনি প্রতিবেদককে রিকোয়েস্ট করে বলেন নিউজ না করার জন্য। তিনি এটাও বলেন, বিষয়টি নিয়ে ঘাটাঘাটি না করাটাই ভালো তারা ব্যবসা করছে করতে দেন নিউজ করার দরকার নাই।

এমতাবস্থায় ভাদালিয়া পাড়া সহ আশপাশের গ্রামবাসীরা বলেন, অতি দ্রুত ভাদালিয়া পাড়ার মাদক পল্লী থেকে সকল মাদক ব্যবসায়ীকে উচ্ছেদ করার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করে বলেন, মাদকের ভয়াল থাবায় আশপাশের যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এই দিকটা বিবেচনা করে উক্ত মাদক পল্লী উচ্ছেদ জরুরি হয়ে পড়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656