রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাসিরনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সুজিত কুমার চক্রবর্তী
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৮৫৫ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জেলার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

নাসিরনগর উপজেলায় ডাক বাংলো মিলনায়তনে বিকালে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের শাহাদাত বার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১( সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু এঁর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য্য, জেলা পরিষদ সদস্য মোঃ ফারুকুজ্জামান ফারুক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওয়াদ উল্লাহ, হাকিম রাজা, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নির্মল চন্দ্র চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভায় ১৩ টি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ভার্চুয়ালে অংশ গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656