রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাসিরনগরে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৯০৫ বার পড়া হয়েছে

 

সুজিত কুমার চক্রবর্তী,

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

মুজিববর্ষ উপলক্ষে ৫৩,৩৪০ টি ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (দ্বিতীয় পর্যায়) ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে আজ ২০ জুন রবিবার সকালে নাসিরনগর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা ও জমির দলিলসহ ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া -১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, থানা অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জিতু মিয়া, মুক্তিযোদ্ধা মোঃ রফিজ মিয়া, ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান গিলমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/ কর্মচারী,সংশ্লিষ্ট তহশিলদারগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, উপকারভোগীগণ, প্রেস ক্লাবের সভাপতিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ। সভার শেষে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর, ফান্দাউক ইউনিয়ন, নাসিরনগর সদর ,কুন্ডা ইউনিয়নের রানিয়াচং এ মোট ৩১ টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়। উল্লেখ্য সারাদেশে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৫৩ হাজার ৩৪০ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656