


ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১২ মার্চ ২০২২ সকালে ডাকবাংলো মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১ ( সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।উদ্বোধক ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন খান খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান রতন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন চৌধুরী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা/উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি / সম্পাদকগণ। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যসহ মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

