মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধনশান্তিগঞ্জে গ্যাস বিস্ফোরণে আগুন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্তশান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রামের অসন্তোষ, ইউএনও বরাবর লিখিত অভিযোগশান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনাপ্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে অনিয়ম দোয়ারাবাজারে সরকারি বরাদ্দের টাকা লুট ‎ময়নামতি রেজিমেন্ট বিএনসিসিতে জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনাশান্তিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও প্রদর্শনী মেলাশাল্লায় প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিতসুনামগঞ্জে এমপি পদপ্রার্থী তিমন চৌধুরী’র মোটর শোভাযাত্রা জগন্নাথপুরে দুই হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার গ্রেফতার

নাসিরনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংগ্রাম এম পি

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়।

শুক্রবার ১৬ জুন সন্ধ্যায় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সুজিত কুমার চক্রবর্তী এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, উপজেলা প্রকৌশলী রবিউল হুসাইন। সাংবাদিক মনিরুল ইসলাম এঁর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রেস ক্লাব ও সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, সাংবাদিক আজিজুর রহমান, সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হক সবুজ, সাংবাদিক বরুণ সরকার, সাংবাদিক কুমার প্রদীপ, সাংবাদিক আল-মাহমুদ প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী, ছাত্রলীগের সভাপতি শুভ সিদ্দিকী, কলেজ শাখার সভাপতি তমাল মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি সংগ্রাম এমপি মহোদয় দীর্ঘক্ষণ সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে প্রেস ক্লাবের উন্নয়নের আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656