শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ 

রাজস্থলীতে ভ্যাসকিন নিতে নারী পুরুষের স্বতস্ফুট অংশগ্রহণ

চাইথোয়াইমং মাৱমা
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৯৮৫ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় কোভিড-১৯ ভ্যাকসিন নিতে নারী পুরুষের স্বতস্ফুট অংশগ্রহণে জমায়েত দেখা গেছে।

রবিবার (২২আগস্ট) সকালে রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

এখানে অনেকেই মানছেনা স্বাস্থ্যবিধি। টিকা নিতে আসা নারী পুরুষ পৃথক পৃথক লাইনে দাঁড়িয়ে আগ্রহের সহিত ভ্যাকসিন নিচ্ছে। তবে টিকা নিতে সাড়া মিলছে অনেকের। ভয়-ভীতি ও আতংক কমে গেছে টিকা গ্রহীতাদের মধ্যে। সচেতন হয়ে সবাই টিকা নিচ্ছে।

টিকা গ্রহীতারা বলেন, যেহেতু এ রোগ সহজে পৃথিবী থেকে যাবে না। তাই আগে ভাগে টিকা গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ বলে অামরা মনে করি। তাই টিকা নিচ্ছি এবং পরিবারে প্রাপ্ত বয়স্ক এলাকার সবাইকে টিকা নিতে আগ্রহ প্রকাশ করছি। যে ভাবে লাইন দেখছি তাতে রাজস্থলী,বাঙালহালিয়া,ইসলামপুর, শফিপুর গাইন্দ্যা, চুশাক পাড়া, ঘিলামুখ সহ টিকার জনপ্রিয়তা বেড়ে গেছে। পাহাড়ি বাঙালি সবাই সমান ভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা গেছে।

টিকা নিতে আসা ঘিলামুখের রতি মহন তনচংগ্যা জানান, খুব সকালে টিকা নিতে এসেছি, এখন বেলা অাড়াই টা টিকা দিতে পেরেছি। অনেক মানুষের প্রচুর ভিড়। মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে যার জন্য প্রচুর ভিড় হয়েছে। বাঙালহালিয়ার মহসিন জানান, বর্তমান সরকার কোভিট ১৯ প্রতিরোধে যে ভূমিকা রেখেছেন তা অত্যান্ত প্রশংসনিয়। সরকারের নির্দেশনা মেনে যদি অামরা চলি তাহলে এ মহামারি থেকে রক্ষা হবে ইনশোঅাল্লাহ।

রাজস্থলী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা বলেন, এই পর্যন্ত পর্যাপ্ত পরিমান টিকা প্রদান করা হয়েছে।
যদি কেউ রেজিষ্ট্রেশন না করে তাহলে দ্রুত রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহনের জন্য বিনীত অনুরোধ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656