সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সরিষাবাড়ীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত -হাওড় বার্তা

রবিন পাঠান
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১০৭৫ বার পড়া হয়েছে

জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার বাউসি বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ডিগ্রিপাঁচবাড়ি গ্রামের শহিদ মিয়ার কবির হোসেন (২০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেংরা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সেলিম মিয়া (১৯)। তারা উভয়ই পেশায় ট্রাক চালক ও পরস্পরের আত্মীয় ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দিগপাইত উপশহর থেকে আল্লাহর দান (ঢাকা-সরিষাবাড়ী) পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৩৩২৪) সরিষাবাড়ী বাসটার্মিনালের উদ্দেশ্যে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দিগপাইতগামী একটি মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা কবির ও সেলিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা তাদের লাশ উদ্ধার করে।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) পুলিশ পরিদর্শক আব্দুল মজিদ জানান, দুর্ঘটনায় নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656