
তৈয়বুর রহমান
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ।
তিনি বলেন, মাদক ও অনলাইন জুয়া সমাজের জন্য ক্ষতিকর। এসব অপরাধ বন্ধে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। অপরাধী যে-ই হোক, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার নবনির্মিত থানা ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার চন্দ।
ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তাঁর বক্তব্যে মাদক নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গুরুত্ব তুলে ধরেন। অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার চন্দ বলেন, মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, যুক্তরাজ্যের সাবেক টাওয়ার হ্যামলেটস মেয়র গোলাম মর্তুজা, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া ও সাংবাদিক তাজ উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মুরসালিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, বিএনপি নেতা আবদুস সোবহান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুর রহমান, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ এবং থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026