রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন-মোহাম্মদ আব্দুল গনি

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

ইফতিয়াজ সুমন, স্টাফ রিপোর্টার:

 

১৯৫২সালের ২১শে ফেব্রুয়ারীতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সিলেট ওসমানীনগর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগ নেতা ও লন্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ

সম্পাদক,ওসমানীনগর সিলেট সুরেজা বেগম ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল গনি । সেই সাথে সিলেট জেলাসহ আওয়ামীলীগের এর পক্ষ থেকে সকলকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছাও জানান তিনি।

মোহাম্মদ আব্দুল গনি বলেন, ২১ফ্রেব্রুয়ারী, রক্তস্নাত ভাষা আন্দোলনে স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি একই সাথে শোকাবহ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়তি দিন। ১৯৫২সালের এ দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবীতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষণে শহীদ হন সালাম, বরকত, রফিক ও জব্বারসহ আরো অনেকে। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য প্রাণ দেয়ার এরূপ ঘটনা আর দ্বিতীয়টি নেই। তাঁদের অবদান ও আত্মত্যাগের ফলে যেমন রক্ষা পেয়েছে বাংলাভাষার মর্যদা, তেমনি রোপিত হয় বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন-স্বাধীনতার চেতনা। বস্তুত ১৯৫২ সালের ঐতিহাসিক পথ বেয়েই ১৯৭১ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপোষহীন নেতৃত্বে আমাদের মহান স্বাধিনতা অর্জিত হয়। ভাষা আন্দোলনের মহান শহীদদের বাঙালি জাতি ও বাংলাভাষী জনগোষ্ঠি চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। অমর একুশের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের অনন্য বহিঃপ্রকাশ ঘটে। ভাষার প্রশ্ন যদিও এর মূল প্রেরণা, তবুও এর শিকড় ছড়িয়েছিল জীবনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাসহ সর্বক্ষেত্রে। অমর একুশের শিক্ষা হলো আমাদের আদর্শ, আমাদের ত্যাগ ও তিতিক্ষা। বাংলাদেশের অগণিত সূর্য-সন্তানেরা; যাঁরা রাঙিয়ে গেছে রাজ পথকে, গুড়িয়ে দিয়েছে শাসকের কালো হাতকে, উপেক্ষা করেছে রক্তিম শ্যেন-চক্ষুকে-সেই অমর ভাইয়েরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের অসীম প্রেরণার অফুরান উৎস। সবাইকে জানাই ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের শুভেচ্ছা। একুশ আমার অহংকার,“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের”।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656