জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি :
সিলেটে চিকিৎসাধীন অসুস্থ পিতার পাশে থেকে আন্তরিক সেবা ও সার্বিক সহযোগিতা করায় সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের গণমানুষের নেতা অ্যাডভোকেট ইয়াসিন খানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমাজকর্মী মো. আল আমিন ও তাঁর পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার সমাজকর্মী মো. আল আমিনের পিতা নানু মিয়া জটিল রোগে আক্রান্ত হয়ে গত ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়ে অ্যাডভোকেট ইয়াসিন খান নিয়মিত তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং সার্বিক সেবায় প্রত্যক্ষভাবে পাশে দাঁড়ান।
নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপদে-আপদে এভাবে এগিয়ে আসায় সন্তোষ প্রকাশ করে মো. আল আমিন বলেন, "আমার পিতা যখন হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছিলেন, তখন অ্যাডভোকেট ইয়াসিন খান যেভাবে আমাদের পাশে থেকে সেবা ও সাহস যুগিয়েছেন, তা আমাদের পরিবার আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। প্রতিটি এলাকায় তাঁর মতো মানবিক ও পরোপকারী মানুষের নেতৃত্ব প্রয়োজন। আমরা তাঁর এই আন্তরিক সহযোগিতায় অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত।"
একই সাথে তিনি ও তাঁর পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট ইয়াসিন খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026