মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

আদালতের রায় অমান্য, ঘর দখলের চেষ্টা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

এম আর সজিব, সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের মনুয়া গ্রামের কালাই মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মান্নান চৌধুরীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ শহরের পৌর মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান শিক্ষক মো. মান্নান চৌধুরী তিনি জানান, শাল্লা ইউনিয়নের মনুয়া গ্রামে তাঁর বাড়ির প্রায় ৬৯ পয়েন্ট ভিটা জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে একই গ্রামের মৃত কালাই মিয়া চৌধুরীর পুত্র আব্দুর রউফ, মৃত মশর উদ্দিনের পুত্র রেজাউল ও রুবেল গং।

এই জমি রক্ষায় তিনি সুনামগঞ্জ সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন এবং আদালত রায়ে উক্ত জমি তাঁর বলে ঘোষণা দেন ও ভোগদখলের নির্দেশ দেন।

কিন্তু আদালতের রায় অমান্য করে আব্দুর রউফ গং এখনো ওই জমি জবরদখলের চেষ্টা করছে। এমনকি জোর করে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলেও অভিযোগ করেন তিনি।

মান্নান চৌধুরী আরও বলেন, “তাদের ভয়ে আমি একজন স্কুলের প্রধান শিক্ষক হয়েও নিয়মিত কর্মস্থলে যেতে পারি না। সামাজিক যোগাযোগমাধ্যমে, রাস্তাঘাটে এমনকি বাড়িতে এসে আমাকে হত্যার হুমকি দিচ্ছে তারা।”তিনি প্রশাসনের কাছে নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে সহায়তার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কংকন চৌধুরী, নওশাদ চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656