সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

আনন্দের ছাতা হাতে শিক্ষার্থীরা: ছাতকে মানবিক উদ্যোগ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম:
ঝড়-বৃষ্টি থেকে রক্ষা, স্কুলে যাওয়া হবে আরও সহজ, এমন স্লোগান নিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দিত শিক্ষার্থীরা।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সোমবার (১ সেপ্টেম্বর) বর্ষার দিনে ছাতার ছোঁয়ায় শিক্ষার্থীরা পেল আনন্দের বার্তা।
চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সহ-সভাপতি (যুক্তরাজ্য প্রবাসী) জসিম উদ্দিনের অর্থায়নে চরমহল্লা বাজার উচ্চ বিদ্যালয় কাইল্যাচরের শিক্ষার্থীদের হাতে শতাধিক ছাতা তুলে দেন অতিথিরা। এই উদ্যোগ শুধুমাত্র ঝড়-বৃষ্টি ও রোদের হাত থেকে সুরক্ষা দেবে না, বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতেও প্রেরণা জোগাবে।

বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মুছা মোহাম্মদ রাসেল সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল লেইছ। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ফয়জুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শফিক উদ্দিন ও খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার কমিটির সভাপতি এডভোকেট আল আমিন, সাবেক শিক্ষক সামছুল ইসলাম, মাওলানা আনসারুল হক, মাওলানা খুর্শিদ আলম, মঞ্জুর মিয়া, আব্দুর রহমান, জয়নাল আবেদীন, সিরাজ মিয়া, জমির আলী, সংবাদকর্মী নুর মিয়া রাজু, রুস্তম আলী, হাসনাত আহমদ সৌরভ সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন

ফয়জুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা শুধু বইই নয়, আমাদের ভালোবাসা ও যত্নও পাবে।”

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রবাসে থেকেও জসিম উদ্দিন দেশের শিক্ষা ও মানবকল্যাণে নিয়মিত অবদান রেখে চলেছেন। এই উদ্যোগ শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আরও আনন্দময় ও নিরাপদ করবে।

শিক্ষার্থীরা ছাতা হাতে পেয়ে আনন্দিত, আর শিক্ষক ও অভিভাবকরা আশা করছেন, এমন সহযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি উৎসাহ আরও বাড়াবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656