আনন্দ টিভি কক্সবাজার জেলা (দক্ষিণ)প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক ওমর ফারুক সোহাগ। - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ১১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২২, ৯:৩২ এ.এম
আনন্দ টিভি কক্সবাজার জেলা (দক্ষিণ)প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক ওমর ফারুক সোহাগ।
সাজন বড়ুয়া সাজু: জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির কক্সবাজার জেলা (দক্ষিণ) প্রতিনিধি নিয়োগ পেলেন সাংবাদিক ওমর ফারুক সোহাগ। গতকাল আনন্দ টিভির এমডি হাসান তৌফিক আব্বাস কক্সবাজার জেলা (দক্ষিণ) প্রতিনিধি হিসেবে কাজ করতে আইডি কার্ড ও নিয়োগ পত্র প্রদান করেন। এছাড়া তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মুক্ত খবরের কক্সবাজার জেলা প্রতিনিধি, দৈনিক কক্সবাজার-৭১ পত্রিকার স্টাফ রিপোর্টারসহ স্থানীয় বিভিন্ন অনলাইন পোর্টালে কাজ করেন। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন ও পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন সোহাগ।