বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

আনোয়ারায় এস আলম সার্ভিস উদ্বোধন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৪৫৩ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধিঃ-

আনোয়ারা উপজেলার শাহাদাত নগর ও জয়কালী বাজার থেকে এস আলম বাস সার্ভিস চালু করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শাহাদাত নগরস্থ এস আলম সার্ভিস ও কাউন্টার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এস আলম গ্রুপের অপারেশন ম্যানেজার আবিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম।

প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। কবির অাহমদ অাজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অানোয়ারা থানার ওসি এস এম দিদা্রল ইসলাম সিকদার, বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দীন গফুর খোকন।

আলোচনা সভা শেষে ফিতা কেটে এস আলম সার্ভিস ও কাউন্টার এর উদ্বোধন করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656