রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

আনোয়ারার বরুমচড়া ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৬৯ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধিঃ-

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মাদ জসিম উদ্দীন আমজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক কলিম উদ্দীন, সদস্য ও চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী, সাহাব উদ্দীন হেলাল, আবদুল আলিম, নুরুল ইসলাম সওদাগর, আজাদ সিকদার,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, শাহাজান আলম টিপু।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656