
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি
আনোয়ারা থানা পুলিশের অভিযানে শনিবার(২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন এবং যৌতক মামলায় পলাতক ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের মৃত নুর আহমদের পুত্র নুরুল ইসলাম, বরুমচড়া গ্রামের নুর মোহাম্মদের পুত্র আব্বাস উদ্দিন, বারখাইন সৈয়দকুচাইয়া গ্রামের মৃত এলাহী বক্সের পুত্র মোহাম্মদ শরীফ ও হাইলধর তেকোটা গ্রামের নুর মোহাম্মদেও পুত্র মোঃ এরফান উদ্দিন।
গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তারকৃতরা নারী ও শিশু ও যৌতুক আইনে মামলার পলাতক আসামী। তারা দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।