শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আনোয়ারায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। ১৩ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জেবায়ের আহমদের সভাপতিত্বে ও উপজেলা ভূমি সহকারি কমিশনার তানভীর হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।

বক্তব্য রাখেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেন, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল,বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী,ইউপি সদস্য মোহাম্মদ মিজান, সাজিয়া চৌধুরী প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, আপনারা সব সময় মনে রাখবেন জনগণ কর্তৃক ক্ষমতা নয় দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তা আপনারা সঠিকভাবে পালন করবেন। আপনারা জানেন,আনোয়ারা উপজেলা জন্মনিবন্ধন বাস্তবায়নে সারাদেশে প্রথম স্থান অধিকার করেছে।আমরা চাইব আগামীতেও এই স্থান ধরে রাখতে হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656