বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

আনোয়ারায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৫ হাজার মিটার জালে আগুন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪৯৪ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি,

চট্টগ্রামের আনোয়ারায় নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরার অপরাধে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার(৯ অক্টোবর) দুপুরে রাপুর ইউনিয়নের বঙ্গোপসাগের উপজেলা সহকারি কমিশনার (ভূমি )তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, অফিস সহকারি মোহাম্মদ এনামুল হক। অভিযানে সহযোগীতা করেন,কোস্টগার্ড সাঙ্গু স্টেশন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত সাগরে ইলিশ মাছ আহরণ,পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দন্ডনীয় অপরাধ। আমরা সাগরে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলি। অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656