আনোয়ারায় বিশেষ অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৬:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২১, ৯:০৯ পি.এম
আনোয়ারায় বিশেষ অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে মোঃ ফোরকান(২৬) নামের এক মাদক ব্যবসায়ী ও মোঃ সেলিম নামের অপর পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা গ্রাম থেকে ৫০লিটার চোলাই মদসহ স্থানীয় রবি হোসেনের পুত্র ফোরকানকে এবং বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের মৃত মো. ইউছুফের পুত্র পলাতক আসামী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী ও এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান