শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আনোয়ারায় বেপরোয়া গতিতে গাড়ী চালানো বন্ধ করতে ম্যাজিস্ট্রেট সতর্কতা।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বেপরোয়া গতিতে গাড়ী চলাচলে চালকদেরকে সর্তক করলো মোবাইল কোর্ট। এসময় লাইসেন্স না থাকায় ৮টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু টানেল রোডের চাতরী প্রান্তে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।এসময় আনোয়ারা থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচলে মোটরসাইকেল মাইক্রোসহ সকল পরিবহণকে সতর্ক করা হয়। এছাড়াও গাড়ির রেজিস্ট্রেশন না থাকা, গাড়ি চালানোর লাইসেন্স না থাকাসহ সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন অপরাধে ৮ টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656