আনোয়ারায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা মুরাদ - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ১১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২২, ১২:০৬ এ.এম
আনোয়ারায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা মুরাদ
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় ১০ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রণির একান্ত সচিব আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ। শনিবার(১৫ জানুয়ারী) বিকালে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে নিজ বাড়িতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি ও ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমির পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আবু জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ,আবুল কালাম,নুরুল ইসলাম, সিইউএফএল সিবিএ’র সভাপতি আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক ইমরান খান,আবদুর রহিম প্রমুখ।
কম্বল বিতরণ শেষে বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ জানান, প্রতি বছরের মতো প্রয়াত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর পরিবারের পক্ষ থেকে বারখাইন ইউনিয়নের ১০ হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রয়াত নেতার জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান