শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আনোয়ারা উপজেলা যুবলীগের সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ সমাবেশ

আমজাদ হোসাইন
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১৮৯ বার পড়া হয়েছে

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

সারা দেশের সংখ্যালগু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে আনোয়ারা উপজেলা যুবলীগের উদ্যোগে সাম্প্রদায়িক বিরোধী বিক্ষোভ সমাবেশ মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্ত্তী বাবুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সৈয়দ, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য নিজামুল হক, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ জালাল, এরশাদ আলী সোহেল, রাশেদ রিভেল, মোবারক হোসেন, ওসমান সরোয়ার খোকন ও মোহাম্মদ আবছার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ সোলাইমান, যুবলীগ জাহেদ শাহ, সাজ্জাদ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা তেফায়েল আহমেদ, সিইএফএল শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ উদ্দিন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইলিয়াছ, মিয়া হান্নান, মোক্তার, মুন্না, মিটন, নাঈম, মাসুদ, সালাউদ্দিনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, এদেশে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। কোনো সাম্প্রদায়িক অপশক্তি দেশের অগ্রযাত্রাকে থামাতে পারবেনা। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে অসাম্প্রদায়িক রাজনীতির ভিত্তি গড়ে তোলে উন্নয়ন সমৃদ্ধ দেশে রুপান্তর করতে যাচ্ছে তখনই বিএনপি-জামাতের নেতৃত্বে সাম্প্রদায়িকতার সুর বাজিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। যুবলীগের একজন কর্মী বেঁচে থাকতে তাদের এ স্বপ্ন পুরণ হতে দেবে না।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656