মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

আনোয়ারা চাতরী চৌমুহনীতে “দাওয়াত” রেস্টুরেন্টের শুভ ‍উদ্বোধন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

 আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় বাণিজ্যিক প্রাণকেন্দ্র চাতুরী চৌমুহনীতে আধুনিক মানসম্মত, রুচিশীল খাবারের প্রতিশ্রুতি নিয়ে “দাওয়াত রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ১৮ই (ফেব্রুয়ারী)বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রীর একান্ত সচিব,রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যপক এম এ মান্নান চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এস এম আলমগীর চৌধুরী,আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি এস এম দিদারুল ইসলাম,উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দীন চৌধুরী ,সাধারণ সম্পাদক মোঃসৈয়দ চেয়ারম্যান,বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ,উপজেলা আওয়ামীলীগের সদস্য জয়নাল আবেদীন হেলাল,উপজেলা যুবলীগের আহাব্বায়ক শওকত ওসমান,বারশত ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো ছাবের,
বর্তমান সভাপতি মোহাম্মদ মহিউদ্দীন,বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দীন,হাইলধর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিদারুল ইসলাম,বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দীন,উপজেলা যুবলীগের যুগ্ন আহাব্বায়ক এরশাদ আলী সোহেল,সদস্য মিরাজসহ কাফকো সি বি এ ‘র’ নেতৃত্ববৃন্ধগণ উপস্থিত ছিলেন,

এতে আরো উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের উদ্যোক্তা বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হানিফ,যুবলীগ নেতা মোহাম্মদ রাশেদ রিভেল,ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির,আবছার করিম,আব্দুল্লাহ নাছির মিন্টু,শামসুল আলম।

দাওয়াত রেস্টুরেন্ট এর স্বত্ত্বাধিকারি রাশেদ রিভেল জানান, মানসম্মত রেষ্টুরেন্টের মধ্যে “দাওয়াত” সবার সেরা হবে। আমরা মানসম্মত, রুচিশীল ও টাটকা খাবার পরিবেশনের শতভাগ নিশ্চয়তা দিচ্ছি ।

উদ্যোক্তারা জানায়, নতুন এ রেস্টুরেন্টে বিয়ের ফর্দ, জন্মদিন, আকিকা অনুষ্ঠান, সুন্নতে খতনা অনুষ্ঠান, বিবাহ বার্ষিকীসহ সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সব রকম ব্যবস্থা রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656