শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আনোয়ারা প্রেস ক্লাবের এজিএম অনুষ্ঠিত,শুক্রবার ভোটগ্রহণ

আমজাদ হোসাইন
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৩৮ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

আনোয়ারা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

আনোয়ারা সদরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সাধারণ সভা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় অংশ নেন এম নুরুল ইসলাম, মোহাম্মদ মোরশেদ হোসেন, নুরুল আবছার তালুকদার, খালেদ মনছুর, হুমায়ুন কবির শাহ সুমন, ডি এইচ মনসুর, এম জাহাঙ্গীর আলম, মো.আক্কাছ উদ্দিন, মোহাম্মদ ইমরান হোসাইন, মো. সোহেল, রেজাউল করিম সাজ্জাদ, মহিউদ্দিন মনজুর, জিন্নাত আইয়ুব ও নেজাম উদ্দিন প্রমুখ।

সাধারণ সভায় রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক জাহেদুল হক। শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে দ্বিবার্ষিক নির্বাচন।

নির্বাচনে সভাপতি পদে একেএম নুরুল ইসলাম ও জাহেদুল হক এবং সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির শাহ সুমন ও খালেদ মনছুর প্রতিদ্ধন্দিতা করবেন। গোপন ব্যালটে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656