মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ আবু সঈদ

স্টাফ রিপোটার: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় দিবসটি উপলক্ষে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জ্যোতি ভুষন তালুকদার ঝন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, ওসি তদন্ত ইরফানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656