সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আন্ধারীগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান

ছাতকে সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে আন্ধারীগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বাদ আসর আন্ধারীগাঁও পয়েন্টে মো. শামসুদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ক্বারী রমজান আলী ও ইসলামি সংগীত পরিবেশন করে তুহিন আহমদ।

আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে রাখেন গাবুরগাঁও দারুল কুরআন আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক কবির আহমদ লতিফী,বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি প্রভাষক মুফতী কয়েছ আহমদ জামিল, আন্ধারীগাঁও আব্দুল্লাহ শাহ (রহ.) হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ শাহনেওয়াজ আহমদ।

বক্তরা বলেন, এ ধরনের একটি সমাজকল্যাণমূলক সংগঠন গড়ে ওঠায় আমরা অত্যন্ত আনন্দিত। মহানবী হযরত মুহাম্মদ (সা.) যুবকদের নিয়ে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন গড়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন—যা মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত। সেই আদর্শকে ধারণ করে আন্ধারীগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বর্তমান সময়ে সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, পরিষদের উদ্যোগে সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং ২৫টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656