রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন

ইউপি নির্বাচনে নৌকা পেতে দলীয় মনোনয়ন আবেদন জমা দিলেন আওয়ামী লীগ নেতা এম নুরুল হুদা চৌধুরী

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৫৭ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধিঃ-

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তরে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আবু জাফর’র নিকট আবেদন পত্র জমা দিলেন আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা, আওয়ামীলীগ নেতা এম নুরুল হুদা চৌধুরী।

মঙ্গলবার ২ নভেম্বর বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের অফিসে চেয়ারম্যান পদপ্রার্থী এম নুরুল হুদা চৌধুরী দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আবু জাফর’র নিকট আবেদন পত্র জমা দেন।

মনোনয়ন ফরম জমা শেষে এম.নুরুল হুদা চৌধুরী বলেন,আমাদের পরিবার দীর্ঘদিন ধরে পরৈকোড়া ইউনিয়নের মানুষের সেবা করে আসছেন। আমার পিতা মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবা করে গেছেন এবং মামুর খাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত থেকে মানুষের সেবা করেছেন, আমিও আমার বাবাকে অনুসরণ করে এই পরৈকোড়া ইউনিয়ন বাসির সুখে দুঃখে পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

আমি ছোটবেলা থেকে আমার রাজনীতির ক্যারিয়ায় বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি ভালোবাসা আমার রক্ত বিন্দুর শিরায় প্রবাহিত, দলের সুখে দুঃখে সব সময় পাশে থেকেছি, দলের সাথে কখনো বেঈমানী করি নাই। আশা করি সবকিছু বিবেচনা করে আওমীলীগ সভানেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আমাকে অবশ্যই মনোনয়ন দেবেন। আমি যদি মনোনয়ন পাই তাহলে অবশ্যই জয়লাভ করব। জনগনের সমস্যা সমাধান ও জবাবদিহিতা নিশ্চিত করব। ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল করার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন জনপ্রতিনিধির পক্ষে এসব কাজ করতে গেলে অনেকটা অনুকূল পরিবেশ পাওয়া যায় তাই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছি। তিনি আরো বলেন, ”তার জন্ম আওয়ামীলীগ পরিবারে তাঁর দাদা মরহুম আলী মিয়া চৌধুরী আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালিন সদস্য এবং ৯নং পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিনকাল সভাপতি ছিলেন। তিনি আরও বলেন ছাত্রজীবনে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করেন।
তিনি বলেন আমি আমার ছাত্র জীবনে ছাত্রলীগের পরৈকোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্যের দায়িত্বও সফল ভাবে পালন করি।

৯নং পরৈকোড়া ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌছে দেওয়ার জন্য এলাকায় সার্বক্ষনিক দলের হয়ে কাজ করছি। বিগত নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলাম। দল থেকে অন্যজনকে নৌকা প্রতীক দেয়া হলেও নৌকার বিপক্ষে যাইনি। ওই প্রার্থীর পক্ষে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করতে কাজ করেছি।
আমি দলের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘গ্রাম হবে শহর’ এ ঘোষণা আমি বাস্তবে রূপদান করবো। সরকারি ত্রাণ, অনুদান, ভাতা উন্নয়ন কর্মকান্ডে সুষম বন্টন করবো। মাদক, সন্ত্রাস, ভিক্ষুক, দারিদ্র, বেকারত্ব মুক্ত ইউনিয়ন গড়বো, কর্ম সংস্থান সৃষ্টি করবো। সব মিলিয়ে আমি ৯নং পরৈকোড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করব। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন আমি আপনাদের কাছে শাসক হিসাবে নয় আপনাদের সেবক হিসাবে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে দেশের ও দশের কাজ করে যেতে পারি এটাই আমার প্রত্যাশা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656