মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ইজারাবিহীন নদী থেকে অবৈধ বালু উত্তোলন, আটক ২

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : ইজারাবিহীন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন থামছেই না, ডিসির নির্দেশনা সত্ত্বেও। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানের পরও রাতের আঁধারে বেপরোয়া বালু উত্তোলন ও পাচার চলছে।

শনিবার (৩০ আগস্ট) ভোররাতে পুলিশ একটি বালুভর্তি মিনি ট্রাকসহ দুজনকে আটক করেছে। আটকরা হলেন বাংলাবাজার ইউনিয়নের পূর্ব ঘিলাতলী গ্রামের আল আমিন (২৬) এবং জসিম মিয়া (২৮)।

জানাযায়, তারা দীর্ঘদিন ধরে নরসিংপুর ইউনিয়নের মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। পুলিশ জানিয়েছে, নরসিংপুর বাজারসংলগ্ন নদী থেকে সুনাইত্যা গ্রামের মামুন মিয়া, আরশ আলী ও সাদ্দাম মিয়ার সহায়তায় বালু উত্তোলন করা হচ্ছিল।

সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া গত বৃহস্পতিবার নদী ও বালু মহাল পরিদর্শন করেন এবং ইঞ্জিন চালিত নৌকা বা বাল্কহেড দিয়ে বালু পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেন। তিনি সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনে কোনো বাধা না দেওয়ার কথাও জানান।

 

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656