
কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার থাইংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গয়ালমারা এলাকায় র্যাব-১৫ এর অভিযানে দুই(২) হাজার পিস ইয়াবাসহ কাশেম আলী(৩৭) নামে একজন গ্রেফতার করেছে।
গতকাল ২ এপ্রিল আনুমানিক বিকাল ৩.৩০মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন গয়ালমারা এলাকার মেহের আলীর পুত্র কাশেম আলী(৩৭)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার থাইংখালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে । এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। যথাসময়ে উক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যাক্তি পালানোর চেষ্টাকালে কাশেম আলী নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার দেহ তল্লাশী করে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, উক্ত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026