মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

উখিয়া ফরেস্ট রোড়ের ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী,দেখার কেউ নেই-হাওড় বার্তা

শাহেদ হোছাইন মুবিন
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১৬৮২ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া ফরেস্ট রোড় এলাকার ময়লা-আবর্জনার পাহাড় থেকে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী।

উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ফরেস্ট রোড় এলাকার জনগণ প্রতিদিন কোন না কোন রোগে ভুগছে এ-ই দুর্গন্ধে কারণে।
দীর্ঘ দিন ধরে পরিস্কার না করায় ময়লা আবর্জনার পাহাড়ে রুপ নিয়েছে এলাকাটি । রোগ জিবানো ছড়িয়ে পড়ছে চারদিকে অসুস্থ হচ্ছে স্থানীয়রা।
ময়লা আবর্জনার যে ভয়ংকর দুর্গন্ধ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে,,, উখায়া উপজেলার মহিলা কলেজ ফরেট এলাকার জনগণ প্রতিদিন কোন না কোন রোগে ভুগছে এ-ই দুর্গন্ধে কারণে এলাকাবাসী কিন্তু জনপ্রতিনিধিরা সহ সংশ্লিষ্টরা কোন পদক্ষেপ নিচ্ছে না।

গত কয়েক বছর যাবত এলাকায় সড়কের পাশে প্রতিদিন হাট-বাজার ও বাসা-বাড়ির ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।এতে ময়লা-আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে।

এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। এসব যানবাহনের যাত্রীরাও ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ। এছাড়া স্থানীয় বাসিন্দারা তো আছেই। আবর্জনার পাহাড় থেকে বাতাসে আশপাশের এলাকাতেও এ দুর্গন্ধ ছড়াচ্ছে।

আবর্জনার দুর্গন্ধে স্থানীয় ব্যবসায়ীদেরও দুর্ভোগসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এমনকি দুর্গন্ধের করণে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিতে বাধ্য হয়েছেন অনেক ব্যবসায়ী।
আবর্জনার প্রায় এক কিলোমিটার উত্তরে রয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ পশ্চিমে রয়েছে উখিয়া দারোগা বাজার । আবর্জনার দুর্গন্ধে স্কুল কলেজ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।
এলাকার বাসিন্দা মিজান বলেন, বাতাসে ময়লা-আবর্জানার স্তূপ থেকে দুর্গন্ধ বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুর্গন্ধে খোলা জায়গায় দাঁড়িয়ে বা বসে থাকাও যায় না। ময়লা-আবর্জনার কারণে এলাকায় মশা-মাছির উপদ্রব বেশি। প্রতিনিয়ত দুর্ভোগে থাকতে হচ্ছে। এর স্থায়ী সমাধান হওয়া দরকার। কর্তৃপক্ষ যদি এসব ময়লা-আবর্জনা সরিয়ে নিতো অথবা পরিকল্পনার মাধ্যমে এগুলো থেকে জৈব সার তৈরির ব্যবস্থা করতো তাহলে মানুষের দুর্ভোগ কমে যেত।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656