জামালগঞ্জ বিশেষ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার-জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ধানুয়াখালি মহল্লায় "ধানুয়াখালি মানব সেবা সংগঠন" সমাজকে দরিদ্র ও ত্রুটিমুক্ত করতে কাজ করে যাচ্ছে একদল যুবসমাজ ৫২ জন সদস্যকে নিয়ে ২০২০ সালে স্থাপিত - ধানুয়াখালি মানবসেবা সংগঠন। সংগঠনে সিনিয়র কয়েকজনকে উপদেষ্টামন্ডলি হিসেবে রেখে - যুবকরা সাজিয়েছে একটি সোনার টুকরো সেবামূলক সংগঠন।
তারা বেশ কয়েকটি সেবামূলক কাজ সম্পূর্ণ করেছে, প্রতি বছর ঈদ আসলে দরিদ্রদের মাঝে পোশাক বিতরণ, শীতে কম্বল বিতরণ ,মহামারির সময় খাদ্য সামগ্রী বিতরণ ও হতদরিদ্রদের বাসস্থান মেরামতের সময় কিছু অর্থ সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছে, ইত্যাদি।
এবং মহল্লার বার্ষিক ওয়াজ- মাহফিলের কাজ ২ বার সম্পূর্ণ করেছে -এই সংগঠনটি।
আজ ১২-০৩-২০২২ তারিখ তাদের মহল্লার রাস্তায় অন্ধকারে আলো ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে - প্রায় ৪০টি লাইট লাগানোর কাজ সম্পূর্ণ করেছে।
সিনিয়র সদস্য- জহিরুল ইসলাম বলেন আমাদের মহল্লায় অনেক বৃদ্ধ- বাবারা এশা- ও ফজরের নামাজের সময় টচ-লাইট ব্যবহার করে মসজিদে আসা-যাওয়া করে থাকেন এবং বৃষ্টির দিনে অনেক সময় দেখা যায় বৃদ্ধ বাবারা এক হাতে ছাতা ও এক হাতে টচ নিয়ে অনেক কষ্ট করে মসজিদে আসা-যাওয়া করে থাকেন - আমি মনে করি আমাদের এই লাইটিং এর ফলে বৃদ্ধ বাবারা একটু হলেও কষ্ট থেকে মুক্তি পাবে!!!
সংগঠন এর সভাপতি মোঃ আঃ রউফ (কুয়েত প্রবাসী) বলেন সাধারণ মানুষ রাতে চলাফেরার ক্ষেত্রে সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি পাবে। গ্রামে রাস্তার দু-পাশে ঘরবাড়ি থাকার কারণে রাস্তাটি অন্ধকার হয়ে পরে- আমরা আশাবাদী ইনশাআল্লাহ গ্রামের মানুষের কিছুটা হলেও উপকার পাবে-
আমি মনেকরি প্রতিটি মহল্লায় একটি করে মানবসেবা সংগঠন প্রয়োজন ও আমি আমাদের সহপাঠী ও যুবক ছেলেদেরকে নিয়ে ধানুয়াখালি মহল্লাকে একটি মডেল সমাজ গড়তে চাই!
ধানুয়াখালি মহল্লার- জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জুয়েল মিয়া বলেন আমাদের গ্রামের ছেলারা এতো সুন্দর একটি সংগঠন করেছে এবং সংগঠন এর সদস্য হয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি - কারণ এই সংগঠন শুধু মাত্র মানবসেবার কাজে সর্বদায় নিয়োজিত ।
আমি সবসময় দোয়া করি আল্লাহ তোমাদের সবাইকে নেক হায়াত দান করুক এবং প্রভু তোমাদের সবাইকে কবুল করুক - আমিন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
