সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

একুশ মানে মাথা উঁচু করে বাঁচা- প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, একুশ মানে মাথা উঁচু করে বাঁচা। অন্যের কাছে মাথা নত না করা। একুশ আমাদের শেখায় দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেখলেন পাকিস্তানিরা ভাষার ওপর প্রথম আঘাত করল তখন তিনি ভাবলেন সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন ছাড়া উপায় নাই উল্লেখ করে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, সেই থেকে বঙ্গবন্ধু ধাপে ধাপে বাঙালিদের ঐক্যবদ্ধ করা শুরু করলেন। জাতির পিতার সারাজীবনের ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ।

বুধবার মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষ্যে সিলেটে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একসময় দেশে ভাষা দিবস পালন করা হতো, শহিদ দিবস বলা হতো না বঙ্গবন্ধুর নামও উচ্চারণ করা হতো না উল্লেখ করে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কোন দিন বাংলাদেশ চিন্তা করা যায় না। বাংলাদেশ ও বঙ্গবন্ধু, এক ও অভিন্ন। বায়ান্নোর শহিদদের ত্যাগ-তিতিক্ষার পথপরিক্রমায় ত্রিশ লক্ষ শহিদ ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এ বাংলাদেশ।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক (স্থানীয় সরকার) মো. আসিব আহসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মুঃ মাসুদ রানা, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো: নাসির উদ্দিন খান প্রমুখ।

পরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষ্যে সিলেটে জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656