সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: নিখোঁজের ২ দিন পার হয়ে গেলেও কিন্তু এখনও সন্ধান মেলেনি ছাত্রশিবির নেতা ফাহাদ আহমদ নিশাতের। নিশাতের নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে।
জানা গেছে, ছাতক উপজেলার চকবিরাম গ্রামের দবির মিয়া'র ছেলে ছাত্রশিবির নেতা গত ১৪ জুন ২০২২ তারিখ থেকে নিখোঁজ রয়েছেন। তিনি একটি বিয়ের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাসায়। ফিরছিলেন। সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও আজ পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি। এমনকি পুলিশের সাথে তার সন্ধানের ব্যাপারে যোগাযোগ করেও কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তার নিখোঁজের ঘটনায় পুরো পরিবারের মাঝে আতংক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজনৈতিকভাবে নিশাত অত্যন্ত সক্রিয় ছিলেন এবং রাজনৈতিক কারণে সে স্থানীয় ছাত্রলীগ নেতা মরুজুর আলম ও তার সহযোগীদের দ্বারা সবসময় হুমকির মধ্যে থাকতো।
কিছুদিন পূর্বে স্থানীয় সাংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি ও মঞ্জজুর আলমের দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় লেখালেখির কারণে তাদের সাথে তার রাজনৈতিক প্রতিহিংসা চরম পর্যায়ে রূপ নেয়। তখন থেকেই নিশাত বড়ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার হুমকি পেয়ে আসছিল।
পরিবারের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা মঞ্জজুর আলমকে নিখোঁজ হওয়ার পেছনে জড়িত বলে দাবি করা হচ্ছে। কারণে সে বিভিন্ন সময়ে নিশাতকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিল।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।