বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

এমসি কলেজের সাবেক অধ্যক্ষের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালেহ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাপক মো. সালেহ আহমদ সর্বজনশ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। সিলেটের শিক্ষাঙ্গণে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন। পররাষ্ট্র মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর মো. সালেহ আহমদ শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। গুণী এই শিক্ষাবিদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সিলেটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন প্রফেসর মো. সালেহ আহমেদ। তিনি চতুর্দশ বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। ময়মনসিংহ গফরগাঁও সরকারি কলেজে মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।

১৯৯৪-২০০১ সালে এমসি কলেজে, সেখান থেকে ২০০১ সালে রাজশাহী সিটি সরকারি কলেজে এবং পরবর্তীতে আবারো পদোন্নতি পেয়ে এমসি কলেজে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হয়ে যোগদান করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656