সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

এমসি কলেজে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মোঃ বদরুল আমিন

এমসি কলেজ প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বৃষ্টিভেজা দিনে বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীরা ছুটেন পরীক্ষা কেন্দ্রে। শিক্ষার্থীদের উপস্থিতিতে এসময় টিলাগড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কলেজ সূত্রে জানা যায়, এমসি কলেজে ৫ টি ভেন্যুতে ১০ হাজার ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী এদিন পরীক্ষায় উপস্থিত ছিলেন। আর অনুপস্থিত ছিলেন ১ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার ৮৬.৫৮ শতাংশ।

যার মধ্যে বিজ্ঞান বিভাগের ৫ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৫৬২ জন উপস্থিত ছিলেন, মানবিক বিভাগের ৪ হাজার ৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৬৮৮ জন উপস্থিত ছিলেন এবং আর ব্যবসায় শিক্ষা বিভাগের ৪৭২ জনের মধ্যে ৪৩৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

এবিষয়ে অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা-২০২৪-২৫ এর মুরারিচাঁদ কলেজ কেন্দ্রের আহবায়ক প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দীন জানান, বৃষ্টি কিছুটা বিঘ্ন সৃষ্টি করলেও পরীক্ষা সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির কারণে শিক্ষার্থী উপস্থিতি কিছুটা কম ছিল। তবে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656