শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ 

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ইমরান ও সাধারণ সম্পাদক লবীব।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে থাকা সাংবাদিকদের একমাত্র সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। পরে রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী’র সুপারিশক্রমে নতুন এই কমিটির অনুমোদন দেন মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

এক বছর মেয়াদি নতুন এই কমিটির সভাপতি হিসেবে ইমরান ইমন এবং সাধারণ সম্পাদক হিসেবে লবীব আহমদ-কে মনোনীত করা হয়েছে।

নতুন এই কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব হোসাইন, কোষাধ্যক্ষ মইনুল হাসান আবির ও নির্বাহী সদস্য ইসমাইল হোসেন শিমুল। এছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন সদ্য বিদায়ী সভাপতি আশরাফ আহমেদ।

এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন শাহ্ রাকিবুল হাসান রাফি, শ্রাবণী নীতি, এহসানুল হক, রবিনুর মিয়া, শ্রীবাস দাস, ফাতেমা আক্তার সুনিয়া, মো. বদরুল আমিন এবং মিফতা হাসান।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাস সংবাদকর্মীদের নিয়ে ছয় সদস্যের কার্যকরী কমিটি গঠনের মাধ্যমে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ঘটে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656