মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব ওয়েবসাইট ও নতুন কার্যালয়ের উদ্বোধন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোঃ বদরুল আমিন, এমসি কলেজ প্রতিনিধি

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব ওয়েবসাইট ও নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কলেজের ছাত্র সংসদ ভবনের নীচতলায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই ওয়েবসাইট (https://mccollegeru.org) ও রুম উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। এর মাধ্যমে আপনারা কলেজের সুনাম প্রতিনিয়ত বয়ে আনছেন। সাধারণ শিক্ষার্থীরা সরাসরি যেটা আমাদেরকে বা কোথাও বলতে পারে না, সেটা আপনাদেরকে বলতে পারে। এর মাধ্যমে আপনারা এগুলো তুলে ধরে কলেজের সকল উন্নয়নে ভূমিকা রাখছেন। আশা করি কলেজের সুনাম তুলে ধরতে আপনারা দায়িত্ব পালন করে যাবেন। শুধু যে ভালোটা তুলে ধরবেন, সেটা নয়। খারাপ কিছু থাকলে সেটাও তুলে ধরবে, যাতে এর সংশোধন করে ভালো কিছু করা যায়। রিপোর্টার্স ইউনিটি নতুন একটি ওয়েবসাইট তৈরি করেছেন, আশা করি এর মাধ্যমে তারা কলেজকে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করবে। এটি ধরে রাখতে হবে নিজেদের কাজ ও দায়িত্বের ধারা। আপনারা নতুন পরিবেশে একটি রুমে বসেছেন, আশা করি আপনারা কলেজের সকল সংগঠন নিয়ে বসবেন, কলেজ নিয়ে তাদের মতামত জেনে তুলে ধরবেন নিজস্ব ওয়েবসাইটে। এখন থেকে আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল।

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ও সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, গণিত বিভাগের প্রধান প্রফেসর তপতী চৌধুরী, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শেখ মো. নজরুল ইসলাম, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক শাহনাজ বেগম, রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শৈলেন্দ্র মোহন সিংহ, সাবেক সভাপতি জাবির আহমদ, আশরাফ আহমেদ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্য এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন বলেন, সাংবাদিকতা করার জন্য প্রচুর পড়তে হবে। এজন্য আপনাকে শুধু বই না কিনেও পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়তে হবে, সবকিছু শিখতে হবে। তাহলেই আপনি ভালো জানতে পারবেন এবং লিখতে পারবেন। আপনার আর অন্যদের মধ্যে পার্থক্য থাকবে। আপনি বেশি জানা মানে আপনি একধাপ এগিয়ে থাকা। আশা করি এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্যরা এভাবে বেশি বেশি পড়ে বেশি জেনে অনেকদূর এগিয়ে যাবে। রিপোর্টার্স ইউনিটির ওয়েবসাইট একটি যুগান্তকারী পদক্ষেপ।

এসময় রিপোর্টার্স ইউনিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন শুরুতে নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে রিপোর্টার্স ইউনিটির নতুন ওয়েবসাইট (https://mccollegeru.org) উদ্বোধন করা হয়।

ছবির ক্যাপশন- এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নিজস্বও ওয়েবসাইট উদ্বোধন করছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656