সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঐক্যবদ্ধভাবে ভুমন্ডলে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে – মাও আব্দুস সত্তার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : সকল ভেদাভেদ ভুলে আলেম সমাজের প্রতিনিধিদের ঐক্যবদ্ধ হয়ে ভূমন্ডলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এমনকি মসজিদের মিম্বর থেকে শুরু করে ওয়াজ মাহফিলে দ্বীনের সত্য বাণী প্রচার করতে হবে। আর যদি করতে পারি তাহলে দ্বীন ইসলামের পতাকা উজ্জীবিত হবে ইনশাআল্লাহ।

দোয়ারাবাজারে জামায়াতে ইসলামী’র উদ্যোগে উলামা বিভাগের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার উপরোক্ত কথাগুলো বলেন।

বুধবার (১২ই মার্চ) দোয়ারাবাজার জামায়াতের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও কর্ম পরিষদের সদস্য মাওলানা আব্দুল জাব্বারের সঞ্চালনায় ইফতার মাহফিলে শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাওলানা আবু হানিফ নোমান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা শাখা’র সহ-সেক্রেটারি মাও মিসবাহ উদ্দিন বলেন আলেমদের কুরআন হাদিস নিয়ে গবেষণা করতে হবে এবং সাধারণ মানুষের মধ্যে দ্বীন প্রচার অটুট থাকতে হবে।

তাছাড়া বক্তব্য প্রদান করেন মাও আব্দুর রহিম, মাও আবুল হুসেন, মাও মুজিবুর রহমান, মাও আব্দুস সোবহান, মাও গোলামুর রহমান জিলানী, মাও জসিম উদ্দিন, মাও জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষাবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656