কক্সবাজারে ব্লু-গার্ডদের ইকোসিসটেম স্বাস্থ্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সুনীল অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে, বঙ্গোপসাগরের মৎস্য ও জীবকূলের জন্য স্বাস্থ্যকর সুনীল পরিবেশ রক্ষার জন্য স্থানীয় যুব-সম্প্রদায়ের স্বেচ্ছাসেবক দলই হল ব্লু-গার্ড বাঁ সুনীল-প্রহরী। বৃহস্পতিবার হোটেল বীচওয়েতে ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের আয়োজনে কক্সবাজার জেলার সদর, উখিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার মোট ৭১ জন ব্লু-গার্ড প্রশিক্ষনে অংশগ্রহণ করে।
ইকোফিশ-২ প্রকল্পের বিজ্ঞানী ড. জলিলুর রহমান বলেন “ব্লু-গার্ডদের ইকোসিসটেম স্বাস্থ্য উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী অভিযানে সংযুক্ত হতে উৎসাহ দেওয়া, ইকোসিসটেম স্বাস্থ্য উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে সম্যক ধারণা বৃদ্ধি করা, জেন্ডার সাম্যতা ও পারিবারিক পুষ্টি বিষয়ে সংবেদনশীল করার উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়”।
কর্মশালাটি সঞ্চালনা করেন ইকোফিশ-২ প্রকল্পের বিজ্ঞানী ড. জলিলুর রহমান, গবেষণা সহযোগী ও গবেষণা সহকারীবৃন্দ। প্রশিক্ষণে সমাপনী বক্তব্য রাখেন প্রকল্পের চিফ অব পার্টি ড. মোকাররম হোসাইন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।