রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

কবিতাঃ একদিন আমি ও ভালোবাসব

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

একদিন আমি ও ভালোবাসব। 

লেখক সাংবাদিকঃ আশিক হাসান সীমান্ত

একদিন ভালোবাসবো;
কোজাগরি পূর্ণিমার রাতে
শীতাংশু অজ্ঞাতে
জ্যোৎস্না কুড়াবো দুজনে
মুগ্ধ বিজনে
পাতিয়ো আঁচলখানি
ভরে দেব মোহময় আনন্দ পুলকে।
নক্ষত্র আলোয় ঝরিবে রঙিন সুখ
কত শত স্বপ্নে বাঁধিব সোনালি বুক
অধরে অধর রেখে
নিবিড় উষ্ণতা মেখে
বন বনানী বিটপীর ছায়ায়
সাজিব দুজনে জ্যোৎস্না পালকে।

একদিন ভালোবাসবো;
বিষণ্ণ অবেলায় নিবিড় প্রতিক্ষায়
কবিতার ছন্দে আর গানে,
মুগ্ধ প্রাণে
রাতের গভীরে কুয়াশার ভীড়ে।
হাতে হাত রেখে
চোখ রেখে চোখে
তোমার মুক্তকেশে অবশেষে
বাঁধিব হৃদয়খানি
দুই জীবন এক হওয়ার
সুখের স্বপ্নকে ঘিরে।

একদিন তোমাকে আমি ভালোবাসবো,
একদিন ভালোবাসবো।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656