সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

কমলগঞ্জ থানার ছাত্রদলের আহব্বায়ক এম এম ইয়াজদীনের বন্ধু চৌধুরী টিটুকে হত্যা।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১১ নভেম্বর, ২০১৮
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের ছাত্রদলের কমলগঞ্জ থানার সহ-আহবায়ক এম এম ইয়াজদীনের বন্ধু ছাত্রদল কর্মী রায়হান চৌধুরী টিটুকে হত্যা।১০ নভেম্ভর ২০১৮ ছাত্রদল কর্মী রায়হান চৌধুরী টিটুকে স্থানীয় ছাত্রলীগ নেতারা তাকে নির্মমভাবে হত্যা করে।

ঘটনাক্রমে জানা যায় যে, ৮ই ফেব্রুয়ারী ২০১৮ যখন খালেদা জিয়াকে গ্রেপ্তার করে কাশিমপুর কারাগারে রাখা হয় তখন ছাত্রদল তাঁর বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ প্রত্যাহারের জন্য ধর্মঘট ও র‍্যালি শুরু করে ।বিএনপিকে নির্বাচন থেকে সরানোর জন্যই এ কাজ করেছে বলে তাদের দাবি। ছাত্রদল আরো দাবি করছে আওয়ামী লীগ সরকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীকে গ্রেফতার করে সারাদেশে হত্যা শুরু করেছে। আওয়ামী লীগ সদস্যরা এবং র‌্যাব-পুলিশ যৌথভাবে বিএনপি নেতা-কর্মীর খোঁজ শুরু করছে এবং কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাদের ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের সঙ্গে কী হয়েছে কেউ জানে না। নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি যুবদল ও ছাত্রদল আন্দোলন অব্যাহত রাখে। সে ধারাবাহিকতায় কমলগঞ্জ ছাত্রদল ৭ই নভেম্বর একটি সভা আয়োজন করে এবং উক্ত আলোচনা সভায় নির্ধারিত হয় ২৬ নভেম্বর এই সরকার এবং একটি অবৈধ নির্বাচন ঠেকাতে এবং তাদের নেত্রীকে মুক্তি দিতে এবং তাদের নেত্রী খালেদা জিয়ার উপর থেকে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য অসহযোগ আন্দোলন শুরু হবে। ফলস্বরূপ ১০ নভেম্বর শনিবার মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় ইয়াজদীন এবং উনার ছাত্রদল সহকর্মীদের ছাত্রলীগ আক্রমণ করে ,তখন তিনি পালিয়ে যান। উনার বন্ধু এবং সহকর্মী রায়হান চৌধুরী টিটুকে ছাত্রলীগ সন্ত্রাসীরা নির্মমভাবে পিঠিয়ে হত্যা করে এবং পুলিশ এ বিষয়ে তদন্ত করছে বলে জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656