সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কানাইঘাট ফাউন্ডেশন কাতারের আত্মপ্রকাশ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কাতারে অবস্থানরত সিলেটের কানাইঘাট উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত “কানাইঘাট ফাউন্ডেশন কাতার” এর আত্মপ্রকাশ হয়েছে।

রোববার দোহারের একটি অভিজাত হলে অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এতে সভাপতি নির্বাচিত করেন আবুল হাসনাত জাকির ও সাধারণ সম্পাদক নোমান আহমেদ সিদ্দিকী।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি সৈয়দ সুলতান উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আবুল খয়ের চৌধুরী ও মুকিতুল ইসলাম তারেক।

এছাড়া সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মুহি উদ্দিন মাহি, অর্থ সম্পাদক সামসুল হাসান, সহ অর্থ সম্পাদক তারেকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন রশীদ, সহ প্রচার সম্পাদক হাফিজ এনাম আল হাসান, সমাজ কল্যাণ সম্পাদক নাইম ফারুকী, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাসনুন আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ওলিউর রহমান, সহ ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নাফে বিন মালিক।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন, নুরুল আমীন, হাফিজ আরশদ আহমেদ, মোহাম্মদ জসীন উদ্দিন এবং আলী আহমেদ।

গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজজ নাইম ফারুকী। দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন নোমান আহমেদ সিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্যে কাতারে অবস্থানরত বিভিন্ন গণ্যমান্য প্রবাসী ব্যক্তিত্বরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক নোমান আহমেদ সিদ্দিকী বলেন, কানাইঘাট ফাউন্ডেশন কাতার একটি অরাজনৈতিক, অলাভজনক ফাউন্ডেশন। এর লক্ষ্য হচ্ছে প্রবাসী কানাইঘাটবাসীদের মধ্যে বন্দনকে আরো সুদৃঢ় করা। সংকটে পাশে দাঁড়ানো এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ও বিদেশে ভূমিকা পালন করা।

সভাপতি আবুল হাসনাত জাকির ফাউন্ডেশনের গঠন কাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, ফাউন্ডেশনটি শিক্ষা, স্বাস্থ্য, দাফন কাফন, প্রবাসীদের জরুরি সহায়তা ও উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656