বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

কারণ ছাড়াই জামালগঞ্জ থানার ওসি কামাল বদলি 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৪৯৯ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: কোন কারণ ছাড়াই চার মাসের মাথায় জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শ.ম.কামাল হোসেইনকে বদলী করা হয়েছে।

তিনি জামালগঞ্জে যোগদানের পর থেকেই সকল শ্রেণীপেশার মানুষ তার কাছে কোন কাজ নিয়ে অনায়াসেই চলে আসতেন। ওসি কামাল হোসেইন সব সময় উপজেলার আইনশৃঙ্খলা রাক্ষায় যথেষ্ট তৎপর ছিলেন বলে জানান অনেকেই। হাঠাৎ তার বদলীর খবরে সাধারণ মানুষের মুখে তার প্রশংসা শোনা যাচ্ছে। তিনি যথেষ্ট ধর্মপরায়ণ ও সেবা প্রার্থীদের সাথে সম্মান সুচক আচরণ করতেন বলে জানান অনেকেই।

কি কারণে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শ.ম কামাল হোসেইন কে বদলী করা হয়েছে এ বিষয়ে জানতে চেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস  রঞ্জন ঘোষ কে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের একটি আদেশ এটি হয়েছে, এর বেশী কোন তথ্য আমার জানা নেই।

জামালগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ ওসি শ.ম.কামাল হোসেইন বলেন, জামালগঞ্জ থানায় যোগদানের পর আমি সবার সাথে ভালো সম্পর্ক রেখে আইন শৃঙ্খলা রক্ষাকায় কাজ করার চেষ্টা করেছি। সফলতা, ব্যর্থতা আপনারা মূল্যায়ন করবেন। বদলীর কারণ আমি জানিনা। কর্তৃপক্ষ আদেশ করেছেন তা আমার মানতে হবে।

##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656