সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কুষ্টিয়া’য় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে

জুয়েল মাহমুদ উজ্জল, কুষ্টিয়া।

অদ্য- ৫ জানুয়ারি ২০২৪ কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গত ২৪ আগস্ট থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ওই ছাত্রলীগ নেতার নাম জাহাঙ্গীর হাসান (৩১)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার সদকী ইউনিয়নের মৃত সাদেক আলীর ছেলে।

পুলিশ জানায়,গত ৫ আগস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে গত ২৪ আগস্ট বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন সমন্বয়ক আসাদুজ্জামান আলী। মামলায় উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ ২৪ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয় ১০ থেকে ১৫ জনকে। ওই মামলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, ২৪ আগস্ট থানায় দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656