বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

কুষ্টিয়ায় বিচারক মাহমুদা সুলতানা’র পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

জুয়েল মাহমুদ উজ্জল: কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার পদত্যাগ দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধীছাত্র-জনতা। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। সোমবার (২৩ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে বেলা ১১টার দিকে বিক্ষোভ কারীরা একটি মিছিল নিয়ে আদালত চত্বর প্রদক্ষিণ করেন।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন, আমাদের ভাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যেই অভিযুক্তরা জামিনে বের হয়ে আসছেন। এ অবস্থা চলতে থাকলে শীঘ্রই আমরা আবারও তাদের হামলার শিকার হবো।

এর আগে গতকাল রোববার ৫ আগস্ট হত্যা চেষ্টা মামলার ৬ আসামিকে জামিন দেন বিচারক মাহমুদা সুলতানা। পক্ষে তাৎক্ষণিক ওই আদেশে রবিবার বিরোধিতা করে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী-বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়ার সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, আইন অনুযায়ী কেউ জামিন পেলে কোনো আপত্তি নেই। তবে যে মামলার বয়স মাত্র চার দিন সেই মামলায় আসামিরা জামিন কিভাবে পান এটা রহস্য জনক। এরা বাইরে গিয়ে গিয়ে আবারো অরাজকতা চালাবে।

গত ১৯ সেপ্টেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের জিলহজ্ব হোসেন বাদী হয়ে তার ভাই জনিকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। ওই মামলায় আসামি করা হয় ৭৮ জনকে। মামলার দিনই কুষ্টিয়া পৌরসভার তিন কাউন্সিলরকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয় একই মামলায়। এ মামলায় আসামিদের গতকাল রোববার জামিন দেন মাহমুদা সুলতানা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656