রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কুষ্টিয়ায় শত-শত কর্মী নিয়ে ব্যান্ড বাজিয়ে বিতর্কিত নৌকা প্রার্থীর মনোনয়ন জমা স্বতন্ত্র প্রার্থীর কর্মীদেরকে হুমকি দিলেন তার কর্মীরা

কে এম শহীন রেজা
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৪৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ব্যান্ড পার্টি ভাড়া করে বাজনা বাজিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের মনোনীত নন্দলালপুর ইউনিয়নের বিতর্কিত চেয়ারম্যান প্রার্থী নওশের আলী। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে শত শত নেতাকর্মী ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এলাকার ভোটের মাঠ উত্তপ্ত করার লক্ষ্যেই এমন কাজ করেছেন চেয়ারম্যান নওশের আলী এমনটাই জানিয়েছেন সাধারণ মানুষ। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। নির্বাচনী আচরণ বিধিতে উল্লেখ রয়েছে, কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় মিছিল বা কোনো প্রকার শোডাউন করতে পারবে না এবং পাঁচজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবে না। কিন্তু নওশের আলী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে শত শত নেতাকর্মী ও ব্যান্ড পার্টি সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমা দেয়।

জানা যায়, বৃহস্পতিবার সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে বর্তমান নন্দলাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এবারের নৌকার প্রার্থী নওশের আলী শত শত নেতাকর্মী ও ব্যান্ড পার্টির সঙ্গে গাড়িবহর নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যান। এ সময় তার সঙ্গে শত শত নেতাকর্মী ছিল। এবার নওশের আলীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন। তিনি বলেন, নৌকার প্রার্থী নওশের আলী আজ সকালে শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে মিছিল দিয়ে মনোনয়ন জমা দিতে যায়। যাওয়ার সময় আমার সমর্থকদের হাত-পা ভেঙে দেওয়াসহ তার বিরুদ্ধে নির্বাচন করলে সমস্যা হবে বলে হুমকি দিয়ে রাখেন।

নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার বানু জানান, বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান নওশের আলী নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসেন। কিন্তু অফিসের বাইরে কত লোক ছিল, তা আমার জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম যদি ঘটনা সত্য হয়, তাহলে তিনি অবশ্যই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে নৌকার প্রার্থী নওশের আলীকে মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, আমি নির্বাচন নিয়ে এখন ব্যস্ত আছি। এখন কথা বলতে পারব না।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656