শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কুষ্টিয়া দৌলতপুরে স্বামী পরিত্যাক্তা এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, হাওর বার্তা

কে এম শহীন রেজা
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৮২৩ বার পড়া হয়েছে

 কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে শ্যামলী খাতুন (২৭) নামে স্বামী পরিত্যক্তা এক নারীকে দুর্বৃত্তরা শ্বাসরোধ হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৪ই জুন শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়ির পাশে ধনচে ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শ্যামলী খাতুন ঘোড়ামারা গ্রামের মোঃ তাজমত আলীর মেয়ে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, ধনচে ক্ষেতের মধ্যে শ্যামলী খাতুনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহতের গলায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কি কারনে কে বা কারা শ্যামলীকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656