রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কুষ্টিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৭০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারী। আদাবাড়ীয়া ইউনিয়নের ডাংমড়কা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান জানান। নিহত সোনা বানু (৪৫) ওই এলাকার আলী ইসলামের স্ত্রী।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, স্থানীয়রা ঘটনাস্থলে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। তবে হত্যাকাণ্ডের কারণ কিংবা কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে ওসি আরও জানান, এখনও কেউ মামলা করতে আসেনি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কাউকে আটকও করা যায়নি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656