সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কুষ্টিয়া ঝাউদিয়ায় আবারও একজন খুন!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৮২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

সম্প্রতি কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ায় ৪ খুনের রেশ কাটতে না কাটতেই আবারও ১ জন খুন হলো।শরীকানা সম্পত্তির ভাগাভাগি নিয়ে সৃষ্ঠ দ্বন্দের জেরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে জসিম উদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। ২১ তারিখ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝাউদিয়া বাজারের অদুরে হিন্দুপাড়া এলকায় নিজ বাড়িতে এই হামলার ঘটনায় নিহত জসিমের ছোট ভাই রশিদ (৩২) গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত জসিম স্থানীয় বাসিন্দা পাতারি মন্ডলের ছেলে এবং পেশায় ভ্যানচালক।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে নিহতের চাচা লালন মন্ডল ও তার ছেলেদের সাথে বাড়ির জায়গা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝগড়া, তর্কাতর্কি ও শোর চিৎকার হচ্ছিল। এক পর্যায়ে চাচা লালনসহ তার ছেলেরা জসিম ও তার ছোট ভাই রশিদের উপর দেশীয় ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে। এসময় জসিমের মাথায় হাসুয়ার কোপ লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়ে জসিম মাটিতে পড়ে যায়। জসিমকে বাঁচাতে গিয়ে ভাই রশিদও লাঠির আঘাত ও ধারালো অস্ত্রের আঘাতে শিকার হয়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় পরিবারের লোকজন আহত ভ্রাতৃদ্বয়কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষনা করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান রতন জানান, শনিবার ১১টার দিকে ঝাউদিয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নিহতের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। এছাড়া নিহত জসিমের ভাই আহত রশিদ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীণ আছেন। এঘটনায় এখনও কেউ মামলা করতে থানায় আসেনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656